Logo

৫ দিনে বিজয়ের ছবির আয় ৫৩৩ কোটি টাকা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৩, ০৩:৪৬
৫ দিনে বিজয়ের ছবির আয় ৫৩৩ কোটি টাকা
ছবি: সংগৃহীত

‘লিও’ ছবির বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান।

বিজ্ঞাপন

ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। গত ১৯ অক্টোবর তার অভিনীত নতুন সিনেমা ‘লিও’ মুক্তি পেয়ছে। এটি বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে এখন ‘লিও’।

বলি মুভি রিভিউজ ডটকম এক প্রতিবেদনে বলছে, মুক্তির প্রথম দিনে ‘লিও’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১৪৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৭০ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ৫০ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৪০৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৫৩৩ কোটি ৫৭ লাখ টাকার বেশি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘লিও’ ছবির বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। নির্মাতা লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ২৮৫ কোটি রুপি বাজেটের এ ছবি মুক্তির আগে আয় করেছে ২১৫ কোটি রুপি।

বিজ্ঞাপন

এ বছরের ২ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’ সিনেমার শুটিং। সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। বিজয় ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD