Logo

বাউল আকাইদের ৪ গানে মনির খান

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৩, ২৩:৩৮
বাউল আকাইদের ৪ গানে মনির খান
ছবি: সংগৃহীত

ভিডিওসহ দুটো গান প্রকাশিত হবে মনির খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বাকি দুটো প্রকাশিত হবে এম কে মিউজিক ২৪ ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন

বাউল আকাইদের গীত রচনায় ও সুরে জনপ্রিয় কন্ঠ শিল্পী মনির খান এর নতুন চারটি গানের রেকর্ডিং হলো রাজধানীর দিলু রোডের তানপুরা স্টুডিওতে। চারটি গানের মধ্যে দুটো আধুনিক গান এবং দুটো গান ফোক ধারার সৃষ্টি। গানগুলোর সঙ্গীত আয়োজন করেছেন সম্রাট আহমেদ। 

জানা যায়, ভিডিওসহ দুটো গান প্রকাশিত হবে মনির খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বাকি দুটো প্রকাশিত হবে এম কে মিউজিক ২৪ ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গানগুলো সম্পর্কে মনির খান বলেন, গানের কথা, সুর এবং সঙ্গীত আয়োজন খুবই গোছালো। শ্রোতারা ভালো কিছু গান শিগগিরই উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

গানগুলো প্রসঙ্গে বাউল আকাইদ বলেন, সঙ্গীতে পথচলায় নিজের লেখা ও সুরে অনেকের অনেক গানই করা হয়েছে তারমধ্যে মনির খানের এবারের গানগুলো আমার কাছে স্পেশাল। আমাদের শ্রোতারা নতুন করে ভালো কিছু গান পাবেন। সবসময় শ্রোতাদের ভরসায় জায়গায় আমরা নিখুঁত কারিগর হয়েই থাকতে চাই। ভালো থাকুক বাংলা গান। জয় হোক মানবতার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD