Logo

এইচ এস মাল্টিমিডিয়ার ব্যানারে ইমন খানের ‘টুকটুকির মা’

profile picture
জনবাণী ডেস্ক
২২ নভেম্বর, ২০২৩, ০৬:১৬
এইচ এস মাল্টিমিডিয়ার ব্যানারে ইমন খানের ‘টুকটুকির মা’
ছবি: সংগৃহীত

গান তো কম বেশি করি তবে এবারের গানটি একটু ভিন্ন রকম আমার দর্শক এবার ভিন্ন স্বাদ পাবে।

বিজ্ঞাপন

সম্প্রতি নির্মিত হলো কণ্ঠশিল্পী ইমন খানের মিউজিক ভিডিও ‘টুকটুকির মা’। গানটির গীতিকার সহিদুল ইসলাম, এফ এ প্রিতমের সুরে সংগীতায়োজ ন করেছেন ওয়াহেদ সাহিন। র‌্যাপ শিল্পী হিসাবে ছিলেন এফ এ প্রিতম। মডেল হিসাবে ছিলেন সুপ্ত ও মমো, গানটিতে কোরিওগ্রাফার করেছেন রোহান ও বিল্লাল, রূপ সজ্জায় ছিলেন সাগর রানা আর মিউজিক ভিডিও নির্মান করেছেন নির্মাতা পাভেল মাহমুদ জয়। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন এইচ এস মাল্টিমিডিয়া।  

‘টুকটুকির মা’ গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী  ইমন খান বলেন, গান তো কম বেশি করি তবে এবারের গানটি একটু ভিন্ন রকম আমার দর্শক এবার ভিন্ন স্বাদ পাবে। যে ইমন খান শুধু বিরহের গান না সব ধরনের গান গাইতে পারে। আর আমার সাথে এই গানে র‌্যাপ করেছন এফ এ প্রীতম সে আমাদের দেশের ভালো একজন র‌্যাপ শিল্পী আশা করি আমার দর্শক এবার ভিন্ন কিছু পাবে। এরই মধ্যে গাজীপুররে বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্মাতা পাভেল মাহমুদ জয় বলেন, 'প্রতিরাত জেগে থাকি তোমার আশায়' খ্যাত কণ্ঠশিল্পী ইমন খানের গাওয়া  'টুকটুকির মা' গানটি অসাধারণ। গানটিতে সুপ্ত ও মোমো'র রসায়ন ছিলো দারুণ আশা করছি গানটি দর্শকের ভালো লাগবে।

নির্মাতা জানান, শিঘ্রই 'টুকটুকির মা' গানটি এইচএস মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD