Logo

হাসপাতালে অভিনেত্রী ঊর্মিলা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪০
হাসপাতালে অভিনেত্রী ঊর্মিলা
ছবি: সংগৃহীত

বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন ঊর্মিলা।

বিজ্ঞাপন

গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। সিঁড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান এ অভিনেত্রী।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

হাসপাতালের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস অফিসার সি এফ জামান জানান, “বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন ঊর্মিলা। ১২ ঘণ্টা যাওয়ার পর বলা যাবে কবে বা কখন বাসায় ফিরতে পারবেন তিনি। সিটি স্ক্যানও করা হয়েছে, সেটার রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তার আঘাত কতটা গুরুতর।”

বিজ্ঞাপন

চলতি বছরের মার্চেও হৃদ্যন্ত্রের সমস্যার কারণে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন এ অভিনেত্রী।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে কাজ শুরু করেন ঊর্মিলা শ্রাবন্তী কর। দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD