Logo

মোস্তফা সরয়ার ফারুকী ব্রেন স্ট্রোক করে হাসপাতালে

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জানুয়ারি, ২০২৪, ২১:৪৬
মোস্তফা সরয়ার ফারুকী ব্রেন স্ট্রোক করে হাসপাতালে
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন

বিজ্ঞাপন

চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ব্রেন স্ট্রোক হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ বিষয়টি জানান তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পোস্টে তিশা লিখেছেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

মোস্তফা সরয়ার ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তার নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো মধ্যে রয়েছে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD