Logo

সময়ের আলোচিত গীতিকার সুহেল খান

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ২২:৩৮
সময়ের আলোচিত গীতিকার সুহেল খান
ছবি: সংগৃহীত

তার লেখা গান কণ্ঠে তুলেছেন দেশের প্রবীণ ও জনপ্রিয় শিল্পী থেকে শুরু করে নবীন শিল্পীরাও।

বিজ্ঞাপন

বর্তমান সময়ের আলোচিত গীতিকার সুহেল খান। সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে শৈশব কেটেছে তার। কর্ম সূত্রে ফ্রান্স প্রবাসী। বাংলা গানের টানে বিভোর হয়ে ইতোমধ্যে নিজের লেখা ৫০টি গান প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। তার লেখা গান কণ্ঠে তুলেছেন দেশের প্রবীণ ও জনপ্রিয় শিল্পী থেকে শুরু করে নবীন শিল্পীরাও।

সুহেল খানের লেখা প্রকাশিত গানগুলো গেয়েছেন মনির খান, কিরণ চন্দ্র রায়, গামছা পলাশ, আকাশ মাহমুদ, তসিবা বেগম, সামজ ভাই, রিজান, মোনালিসা মুন,  ফারদিন খান, রুমি খান, ইবনাত সালমা, মুক্তা সরকার,সাথী বৈদেশি, নুর কাজল, রুমা পাগলী, জহির পাগলা, পুতুল দেওয়ান, লিটা সরকারসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া তার লেখা প্রকাশের অপেক্ষায় রয়েছে আসিফ আকবর, কাজী শুভ, মমতাজ, শফি মন্ডলের বেশকিছু গান।

২০১০ সালে ‘বন্ধু বলি যে তুমারে’ শিরোনামে প্রকাশিত গান দিয়ে যাত্রা হওয়া সুহেল খান জনবাণীকে বললেন, বাংলা গান আমাকে খুবই টানে। ভালো লাগার জায়গা থেকে লেখালেখি শুরু করি। যতদিন বাঁচি লিখে যেতে চাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমার স্বপ্ন একটি মিউজিক কোম্পানি প্রতিষ্ঠা করা। সেখানে দেশের সকল শিল্পীদের নিয়ে কাজ করবো। আমি সকলের কাছে দোয়া চাই।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD