Logo

ক্যাডবেরি চকলেটের প্যাকেট খুলে যা পেলেন সোহম

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মার্চ, ২০২৪, ২৪:৩৯
ক্যাডবেরি চকলেটের প্যাকেট খুলে যা পেলেন সোহম
ছবি: সংগৃহীত

তাতে দেখা যায়, চকলেটের প্যাকেটটি খোলা। আর চকলেটের ওপরে একটি পোকা। চকলেটে পোকা দেখে ভীষণ বিরক্ত সোহম।

বিজ্ঞাপন

কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। সম্প্রতি চকলেটের প্যাকেট খুলে হতবাক তিনি। ভয়ংকর সেই অভিজ্ঞতা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা।

পোস্টে দেখা গেছে, একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, চকলেটের প্যাকেটটি খোলা। আর চকলেটের ওপরে একটি পোকা। চকলেটে পোকা দেখে ভীষণ বিরক্ত সোহম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এক্সে -এর তিনি লিখেছেন, “ক্যাডবেরি চকলেটে পোকা দেখতে পাব, এমনটা কখনো কল্পনাও করিনি। এ ঘটনায় আমি খুবই হতাশ ও বিরক্ত। আপনি যদি আপনার প্রিয়জন কিংবা বাচ্চাদের ক্যাডবেরি চকলেট উপহার দেওয়ার পরিকল্পনা করেন, তা হলে সাবধান হন! আমরা ক্যাডবেরি চকলেটে পোকা পেয়েছি।”

বিজ্ঞাপন

সোহম চক্রবর্তীর পরিবর্তী ছবি “ফেলু বকশি”। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেনব বাংলাদেশের পরীমণি। এটি তৈরি করতে যাচ্ছেন কলকাতার দেবরাজ সিনহা। আগামী ২৬ মার্চ থেকে কলকাতায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD