Logo

ঢাকায় জানাজা শেষ, বরগুনার পথে অভিনেতা রুমি

profile picture
জনবাণী ডেস্ক
২২ এপ্রিল, ২০২৪, ২২:৪৫
ঢাকায় জানাজা শেষ,  বরগুনার পথে অভিনেতা রুমি
ছবি: সংগৃহীত

সোমবার (২২ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

টেলিভিশন নাটকের জগতে জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২২ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

এদিন সকাল ৯টায় রাজধানীর শহীদবাগ এলাকায় রুমির প্রথম জানাজা হয়েছে। পরে গ্রামের বাড়ি বরগুনার পথে নিয়ে রওনা হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা ইমরান হাসো।

বিজ্ঞাপন

এদিকে, তার মৃত্যুতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে। পরিচালক থেকে অভিনয়শিল্পী, কেউই রুমির মৃত্যু মেনে নিতে পারছেন না।

বিজ্ঞাপন

অভিনেতা রুমি অভিনয়ে তিন দশকের বেশি সময় পার করেছেন। দীর্ঘ এ পথচলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে গেছেন। পর্দায় তার উপস্থিতি বাড়তি আনন্দ দিয়েছে দর্শকদের।

বিজ্ঞাপন

গত ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন এ অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে‘বাপ–বেটা দৌড়ের উপর’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘যমজ-৫ ’, ‘যমজ-৬ ’, ‘যমজ-৭ ’, ‘যমজ-৮’, ‘যমজ-৯ ’, ‘যমজ-১০ ’,  ‘সাজেশন সেলিম’, ‘বোকাসোকা তিনজন’, ‘মেকআপ ম্যান’, ‘ঢাকা টু বরিশাল’, ‘ঢাকা মেট্রো লাভ’,  ‘রতনে রতন চিনে’, ‘সোনার শিকল’, ‘কমেডি ৪২০ ’, ‘প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা’, ‘আকাশ চুরি’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি।

বিজ্ঞাপন

এক মাস আগে হঠাৎ করেই রুমির শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখানে থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন রুমি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD