Logo

আমি ব্যক্তিগতভাবে আধ্যাত্মিক একজন মানুষ: বিদ্যা বালান

profile picture
জনবাণী ডেস্ক
২৭ এপ্রিল, ২০২৪, ০২:৫২
আমি ব্যক্তিগতভাবে আধ্যাত্মিক একজন মানুষ: বিদ্যা বালান
ছবি: সংগৃহীত

ধর্মীয় বিষয় নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন

বিজ্ঞাপন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত ‘দো আউর দো প্যায়ার’ ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এই নায়িকা নতুন সিনেমার প্রচারণার অংশ হিসেবে একটি ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তার নতুন সিনেমাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। ধর্মীয় বিষয় নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন।

এই নায়িকা বলেন, স্বাস্থ্য, স্যানিটেশন, শিক্ষা এই তিন খাতে আমি কাজ করে থাকি। তাই কেউ যদি হাসপাতাল, স্কুল কিংবা বাথরুম তৈরির জন্য টাকা চান, তাহলে আমি অবশ্যই টাকা দেব। কিন্তু ধর্মের জন্য বা ধর্মীয় কোনো স্থাপনা তৈরির জন্য টাকা চাইলে, আমি কখনো কোনো অর্থ দেবো না। যদিও আমি ব্যক্তিগতভাবে আধ্যাত্মিক একজন ব্যক্তি, প্রতিদিন পূজা করি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘ডার্টি পিকচার’ খ্যাত বিদ্যা বালান আরও বলেন, রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। কেননা, কিছু বলে বসলেই আমার সিনেমা বয়কটের ডাক উঠতে পারে।

‘দো অউর দো প্যায়ার’ সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা শীর্ষ গুহঠাকুরতা। এতে বিদ্যা ছাড়াও অভিনয় করেছেন ইলিয়েনা ডি’ক্রুজ, প্রতীক গান্ধী, সেন্থিল রামমূর্তিসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD