Logo

পূর্বাচলে ৩০ কাঠা জমি কিনলেন সানাই

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৪, ০৫:১৯
44Shares
পূর্বাচলে ৩০ কাঠা জমি কিনলেন সানাই
ছবি: সংগৃহীত

নিজের জমানো টাকা দিয়ে পূর্বাচলে ৩০ কাঠা জমি কিনেছেনি তিনি।

বিজ্ঞাপন

দেশের অন্যতম আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। অভিনয় বা মডেলিংয়ের থেকে শরীরে সার্জারি করিয়ে আলোচনায় উঠে এসেছিলেন সানাই। এরপর ২০২১ সালের ডিসেম্বরে হঠাৎ করেই শোবিজ দুনিয়াকে বিদায় জানান তিনি। এবার নিজের জমানো অর্থ দিয়ে পূর্বাচলে ৩০ কাঠা জমি কিনেছেন এই অভিনেত্রী। 

মঙ্গলবার (১১ জুন) রাতে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন অভিনেত্রী সানাই মাহবুব। জানান, নিজের জমানো টাকা দিয়ে পূর্বাচলে ৩০ কাঠা জমি কিনেছেনি তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, পূর্বাচলের একটি কোম্পানি থেকে ৩০ কাঠা জমি কিনেছেন। যার টাকার পরিমাণ ৮৪ লাখ টাকা। প্রতি কাঠা জমির দাম ২ লাখ ৮০ হাজার। এটি একটি প্রজেক্টের জমি বলে জানিয়েছেন অভিনেত্রী। 

সানাই মাহবুব জানান, বাবার পেনশনের টাকা আর আমার জমানো টাকা দিয়ে জমিটি ক্রয় করেছি। এটা আমার জীবনের একটা পাওয়া। এই জমিটি ২০২৮ সালে আমাকে বুঝিয়ে দেয়া হবে।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

উল্লেখ্য,মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সানাই। কয়েকটি আইটেম গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এরপর ২০১৭ সালে সিনেমায় নাম লেখান। ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন-দ্য হিডেন ফায়ার’ নামে দুটি সিনেমায় কাজও করেছেন কিন্তু সেগুলো আলোর মুখ দেখেনি। এরপর মিডিয়া থেকে দূরে চলে যান । তিনি বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

পূর্বাচলে ৩০ কাঠা জমি কিনলেন সানাই