Logo

মাঝরাতে গানের তালে গাড়ি চালিয়ে মাতোয়ারা পরিমনি

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুন, ২০২৪, ০৪:৫২
মাঝরাতে গানের তালে গাড়ি চালিয়ে মাতোয়ারা পরিমনি
ছবি: সংগৃহীত

মধ্যরাতে ধূসর রঙের শাড়ি পরে বেশ সাজগোজে স্টিয়ারিং হাতে গাড়ি চালাচ্ছেন পরীমনি।

বিজ্ঞাপন

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সিনেমার থেকে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় আসেন তিনি। এতে সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় তাকে নিয়ে। আর  তা ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিতে পছন্দ করেন এই অভিনেত্রী। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর এক ছেলে ও এক মেয়ে সন্তানকে নিয়ে সাজিয়েছেন নতুন সংসার জীবন। নিজের জীবনযাত্রায় আগের চেয়ে কিছুটা পরিবর্তন আনলেও আবারও জন্ম দিয়েছেন নতুন সমালোচনার।

বিজ্ঞাপন

বুধবার (১২ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার করেন পরী। ওই ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে ধূসর রঙের শাড়ি পরে বেশ সাজগোজে স্টিয়ারিং হাতে গাড়ি চালাচ্ছেন পরীমনি। এ সময় পাশ থেকে ভিডিও ধারণ করছিলেন আরেকজন। গাড়ি চালানোর সময় পরীমনি ক্যামেরার সামনে লীলায়িত ভঙ্গির চাহনি দেন এবং চোখ মারেন। ভিডিওতে এক পর্যায়ে তাকে গানের তালে শরীর ঝাঁকাতে দেখা যায়। পরে ক্যামেরার সামনে এসে ভিডিওধারীসহ বাকি সব গাড়ি আরোহীকেও ছন্দতালে মাতোয়ারা হতে দেখা যায়।

বিজ্ঞাপন

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ার পর বেশ সমালোচনায় পড়েন পরীমনি। অনেক নেটিজেনের কড়া মন্তব্য,  একজন লিখেছেন, ‘আপু ভালো করে ড্রাইভ করুন, হাত ছেড়ে নাচবেন না, এক্সিডেন্ট হয়ে যাবে তো।’ কারও মন্তব্য, ‘মা হওয়ার পর কোনো পরিবর্তন নেই, যেই লাউ সেই কদু।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বর্তমানে ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব কন্টেন্টের কাজ করছেন পরীমনি। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস। এছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD