Logo

ইফতার বিক্রি করছেন নায়িকা মাহি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
ইফতার বিক্রি করছেন নায়িকা মাহি
ছবি: সংগৃহীত

রেস্তোরাঁ ব্যবসায় নেমেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। শ্বশুরবাড়ি গাজীপুর চৌরাস্তা মোড়ে তাঁর রেস্তোরাঁটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু...

বিজ্ঞাপন

রেস্তোরাঁ ব্যবসায় নেমেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। শ্বশুরবাড়ি গাজীপুর চৌরাস্তা মোড়ে তাঁর রেস্তোরাঁটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে চাঁদ রাতে; নাম ‘ফারিশতা’।

তবে রমজানে শুধুমাত্র ইফতারি বিক্রি শুরু হয়েছে। সোমবার (৪ এপ্রিল) নিজে উপস্থিত থেকে ক্রেতাদের কাছে ইফতার বিক্রি করেছেন নায়িকা। সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার ও রেস্তোরাঁর পুরো টিম।

বিজ্ঞাপন

ইফতার বিক্রির সময় ফেসবুক লাইভে এসে মাহি বলেছেন, ‘খুবই এক্সাইটেড আমি। আমাদের রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদ রাতে। আপাতত প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে।’

এরপর একাধিক ছবি পোস্ট করে মাহি ক্যাপশন জুড়েছেন, ‘আজ আমাদের ফারিশতা ইফতারের দ্বিতীয় দিন এবং কথা মতো আমি নিজ হাতে খাসির পায়া বিক্রি করেছি।’

রেস্তোরাঁর নাম প্রসঙ্গে এর আগে মাহি জানিয়েছিল, ‘এটি আমার ভীষণ পছন্দের একটি নাম। যদি কখনো মেয়ের মা হই, তাহলে তার নাম রাখব ফারিশতা।’ 

বিজ্ঞাপন

মাহির ‘ফারিশতা’ রেস্টুরেন্টটি গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে। তিনটি ফ্লোর নিয়ে ছয় হাজার বর্গফুটের এই ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে থাকবে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে। 

নায়িকা মাহি বর্তমানে ‘অফিসার’ শিরোনামে নতুন একটি সিনেমার শুট করছেন। বদিউল আলম পরিচালিত এই সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব।

ওআ/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD