Logo

অবশেষ জামিন পেলেন আল্লু অর্জুন

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৭
অবশেষ জামিন পেলেন আল্লু অর্জুন
ছবি: সংগৃহীত

হায়দরাবাদে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় জনপ্রিয অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট

বিজ্ঞাপন

হায়দরাবাদে পদপিষ্ট হয়ে এক নারীর  মৃত্যুর ঘটনায় জনপ্রিয অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট। ৫০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে হায়দরাবাদের নিম্ন আদালত অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখা নির্দেশ দিয়েছিলেন। গ্রেফতারকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। সেখানে তার আবেদন মঞ্জুর হয়েছে।

বিজ্ঞাপন

তেলঙ্গানা হাইকোর্টের বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চে আল্লু অর্জুনের মামলাটি শুনানি হয়েছে। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু হয়েছিল। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগপত্র দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। 

বিজ্ঞাপন

এরপর অভিনেতাকে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আল্লু অর্জুনসহ মোট সাতজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। শুক্রবার আল্লুর  পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। আল্লুসহ বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে গত ১১ ডিসেম্বর একটি প্রতিবেদনও দাখিল করেছিলেন আল্লু এবং গ্রেফতার এড়াতে কিছু আইনি প্রক্রিয়া স্থগিতেরও অনুরোধ করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে পুলিশ পালটা জানিয়ে দেয়, ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে আল্লু প্রেক্ষাগৃহে আসেন। তার আগমনের খবর তিনি আগে থেকে অবগত করেননি। প্রবেশদ্বারের বাইরে ১৫-২০ মিনিট বাইরে কাটিয়ে দেন অভিনেতা। এ সময় শত শত মানুষ তাকে দেখার জন্য ছড়িয়ে পড়ে, নিরাপত্তা দলকে ঠেলে পরিস্থিতি আরও  বেশি খারাপ করে তোলে।

অভিযোগ  উঠেছে, আল্লুর টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি। আর তারই দায় নিতে হচ্ছে আল্লুসহ বাকিদের। সে কারণে  গ্রেফতার হতে হলো তাদের। 

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD