মানবসেবায় পরীমনির বিশেষ উদ্যোগ

অনলাইনভিত্তিক এ প্রতিষ্ঠানে বিক্রি হচ্ছে মা ও শিশুদের জীবনযাত্রার পণ্যসামগ্রী
বিজ্ঞাপন
ঢাকাই চলচ্চিত্রের বেশ চটপটে স্বভাবের স্পষ্টভাষী অভিনেত্রী পরীমনি। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন এই চিত্রনায়িকা। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে বিভিন্ন সমালোচনা থাকলেও সব কিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
লাস্যময়ী এ অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়ক শরিফুল রাজকে। যদিও সেই সংসার খুব বেশি দিন টেকেনি। তবে বিচ্ছেদের পর এখন ছেলে ও মেয়েকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এই পরীমনি। সব ব্যস্ততাও তাকে ঘিরে। আর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যবসায় শুরু অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ ‘বডি’ দিয়েছেন তিনি। অনলাইনভিত্তিক এ প্রতিষ্ঠানে বিক্রি হচ্ছে মা ও শিশুদের জীবনযাত্রার পণ্যসামগ্রী। চলতি বছরের ভালোবাসা দিবসে নতুন এই ব্যবসার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দেখতে দেখতে কয়েক মাস হয়ে গিয়েছে পরীমনির এই ব্যবসা প্রতিষ্ঠানটির। এসবের মাঝেই জানা গেল নতুন খবর। এবার তার ব্যবসা প্রতিষ্ঠানটির মাধ্যমে মানব কল্যাণে এক বিশেষ উদ্যোগ নিয়েছেন। ‘বডি’র মাধ্যমে গর্ভবতী মা এবং নবজাতকদের পাশে থাকবেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিশেষ এই উদ্যোগ নিয়ে পরীমনি গণমাধ্যমকে বলেন, সবাই জানেন চলতি বছর ভালোবাসা দিবসে মা ও শিশুদের জন্য যাত্রা শুরু করেছে আমার ও আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ‘বডি’। শুরু পর থেকে এখন পর্যন্ত আপনাদের যে ভালোবাসা পাচ্ছি সত্যই তা আমাকে সামনের দিকে নিয়ে যেতে সাহস দিচ্ছে। আর তাই এবার ‘বডি’ গর্ভবতী মা ও নবজাতকদের পাশে থাকার জন্য আরও এক নতুন উদ্যোগ নিয়েছে। প্রতি তিন মাস পর পর ‘বডি’র সেলের একটি নির্দিষ্ট লভ্যাংশ তাদের জন্য বরাদ্দ রাখা হবে। পাশাপাশি আরও বেশ কিছু চমক সামনে যুক্ত হতে যাচ্ছে ‘বডি’।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, পরীমনি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন।
বিজ্ঞাপন
এমএল/








