Logo

নিজের চুল কেটে দান করলেন অভিনেত্রী সোনাম কাপুর

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৫, ০২:১৭
নিজের চুল কেটে দান করলেন অভিনেত্রী সোনাম কাপুর
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর তার ১২ ইঞ্চি চুল কেটে দান করেছেন

বিজ্ঞাপন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর তার ১২ ইঞ্চি চুল কেটে দান করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি। 

চুল কাটার ভিডিও পোস্ট করে সোনম কাপুর লিখেছেন, ‘আমি আমার ১২ ইঞ্চি চুল কেটে, তা দান করার সিদ্ধান্ত নিয়েছি। এত সুন্দর জিনের জন্য আমার বাবা অনিল কাপুরকে ধন্যবাদ।’

বিজ্ঞাপন

এই উদ্যোগে প্রশংসা করেছেন তার ভক্তরা। কেউ লিখেছেন, ‘তোমার নতুন হেয়ারকাটে তোমাকে তোমার মতোই সুন্দর লাগছে।’ কেউ বলছেন, ‘তুমি মানুষের জন্য হেয়ার গোলস হয়ে উঠেছ।’এমনকি সোনমের এই পোস্টে লাইক দিয়েছেন তার বাবা অভিনেতা অনিল কাপুরও।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সন্তান জন্মের পর থেকে বলিউডের লাইমলাইট থেকে কিছুটা দূরে সরে ছিলেন সোনম কাপুর। ২০১৮ সালে  প্রেমিক পুরুষ আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর ২০২২ সালে পুত্রসন্তান বায়ুর জন্ম হয়।

সর্বশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্লাইন্ড’ ছবিতে শেষ দেখা গেছে সোনমকে। এরপর থেকেই তিনি ছিলেন বিরতিতে। তবে অনুরাগীদের আশ্বস্ত করে সোনম বলেন, খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, ‘মা হওয়ার পর আবার ক্যামেরার সামনে ফিরতে পেরে, আমি খুবই আনন্দিত। আমি আমার কাজকে ভালোবাসি এবং আকর্ষণীয় চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। আমি আমার পরবর্তী প্রজেক্টের অপেক্ষায় আছি।’

বিজ্ঞাপন

তার পরবর্তী প্রজেক্ট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, বলিউড মহলে ধারণা করা হচ্ছে এটি হতে পারে একটি বড় বাজেটের ওটিটি প্রজেক্ট। যা সাড়া ফেলবে নেট দুনিয়ায়।

এসআর/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD