Logo

বিজয়ের সঙ্গেই কি বাগদান সারলেন রাশমিকা?

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২:১৭
বিজয়ের সঙ্গেই কি বাগদান সারলেন রাশমিকা?
ছবি: সংগৃহীত

বিজয়ের সঙ্গেই কি বাগদান সারলেন রাশমিকা?

বিজ্ঞাপন

দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে ফের উঠেছে নতুন গুঞ্জন। সম্প্রতি রাশমিকার একটি ছবিতে অনামিকায় হিরের আংটি নজরে আসতেই অনুরাগীদের কৌতূহল চরমে পৌঁছেছে।

ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে, চুপিসারে নাকি বাগদান সেরেছেন এই তারকাজুটি। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি কেউই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে জল্পনা দীর্ঘদিনের। একসঙ্গে ছুটি কাটালেও প্রকাশ্যে ধরা দেননি তারা। তবে একাধিকবার একই স্থান থেকে ছবি ভাগ করেছেন দুজনেই। নেটিজেনদের দাবি, রাশমিকার সাম্প্রতিক ছবির পটভূমিও বিজয়ের বাড়ির অন্দরমহল।

চলতি বছরের জুনেও রাশমিকার হলুদ-গোলাপি শাড়ির ছবি ঘিরে বিয়ের জল্পনা ছড়িয়েছিল। অন্যদিকে বিজয় নিজেই জানিয়েছেন, তিনি সম্পর্কে আছেন; যদিও নাম প্রকাশ করেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সব মিলিয়ে প্রশ্ন একটাই—তাহলে কি এবার সত্যিই বাগদানের পর বিয়ের পথে হাঁটতে চলেছেন দক্ষিণী এই জনপ্রিয় তারকাজুটি?

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD