Logo

ব্যাচেলর পয়েন্টে শিমুলের বিদায়, ইভার প্রত্যাবর্তনের আভাস

profile picture
বিনোদন ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৪১
ব্যাচেলর পয়েন্টে শিমুলের বিদায়, ইভার প্রত্যাবর্তনের আভাস
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। কাজল আরেফিন অমির নির্মিত এই নাটকেই একের পর এক চরিত্র আলোচিত হয়েছে। শিমুল চরিত্রে অভিনয় করে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিলেন শিমুল শর্মা। তবে সিজন পাঁচে তাকে আর দেখা যাবে না বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শিমুল শর্মা এ প্রসঙ্গে জানান, তাকে বাদ দেয়া হয়নি, বরং গল্পের প্রয়োজনে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। কাহিনীর ধারা মেনে তার চরিত্রটিকে নোয়াখালী পাঠানো হয়েছে। আবারও প্রয়োজন হলে ফিরবেন বলেই জানান তিনি।

অন্যদিকে, দর্শকের মন জয় করা ‘ইভা’ চরিত্রও ফিরছে—এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরেছেন পারশা ইভানা। সম্প্রতি সহশিল্পী জিয়াউল হক পলাশ ফেসবুকে তার নাম লিখে ভালোবাসার প্রতিক্রিয়া দেন, যা ভক্তদের মাঝে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। তবে কবে থেকে শুটিং শুরু করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানাননি অভিনেত্রী।

নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা পারশা ইভানা এখন দর্শকের কাছে পরিচিত মুখ। আর ব্যাচেলর পয়েন্ট সিরিজের ‘ইভা’ চরিত্রই তাকে এনে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD