Logo

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর, পাত্র কে?

profile picture
বিনোদন ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:০৮
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর, পাত্র কে?
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বিয়ের পিঁড়িতে বসতে যাছেন এমন কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। কাকে বিয়ে করছেন শ্রদ্ধা, তা নিয়ে রয়েছে আলোচনা।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, প্রেমিক লেখক রাহুল মোদীকেই বিয়ে করতে পারেন এই অভিনেত্রী। কিছুদিন ধরেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতার খবর পাওয়া গেছে। দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে একাধিকবার, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিভিন্ন ছবি ও ভিডিও। যদিও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন শ্রদ্ধা।

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, শ্রদ্ধার খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাহুল। সেই দৃশ্যে অভিনেত্রীকে লজ্জা পেতে দেখা যায়। এরপর থেকেই বলিউডে আলোচনা জোরদার হয়েছে, ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা। যদিও বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শ্রদ্ধা বা রাহুল কেউই।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD