Logo

পরীমনিকে সরি বলে কে আইফোন গিফট করল!

profile picture
বিনোদন প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:৫৫
পরীমনিকে সরি বলে কে আইফোন গিফট করল!
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নাম চিত্রনায়িকা পরীমনি। বছরজুড়েই বিভিন্ন কারণে আলোচনায় থাকেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (২৮ সেপ্টেম্বর) ফেসবুকে একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, লাল রঙের গোলাপ ফুলের ডালায় সাদা ফুল দিয়ে ইংরেজিতে লেখা ‘সরি’ আর তার পাশেই নজরে আসে আইফোনের নতুন সংস্করণ ‘আইফোন ১৭’ সিরিজ। এ নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনার ঝড়।

বিশেষ করে নারী ভক্তদের নজরে আসার পর থেকে, অনেকেই নিজের টাইমলাইনে মনের ক্ষোভ আর হতাশা প্রকাশ করে বিভিন্নরুপ মন্তব্য করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি রীতিমতো ভাইরাল। এক নেটিজেন লিখেছেন, ‘আমিও এমন সরি ডিজার্ভ করি’।

বিজ্ঞাপন

আরেকজন লিখেছেন, ‘আমার এমন করে সরি বলার মতো কেউ নেই কেন ভাই?’ আরেক ভক্ত তো মনের দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমরা রাগ করলে উল্টা ব্লক কইরা রাইখা দেয়।’

প্রাক্তন স্বামী অভিনেতা শরিফুল রাজের সাঙ্গে বিচ্ছেদের পর গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখরিত হয় সিনেমাপাড়া। তবে এখনো এ খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। সিঙ্গেল মাদার হিসেবে নিজের ছেলে রাজ্য ও পালিত কন্যাকে নিয়ে বেশ আনন্দেই সময় কাটছে পরীর। সিনেমার বাইরে বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট এবং অ্যাওয়ার্ড শো-সহ বিভিন্নরুপ কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে প্রকাশ করে ব্যস্ত পরী।

বিজ্ঞাপন

এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা ছবিটি ঘিরে অনেক ভক্ত ও নেটিজেনদের মনে জেগেছে প্রশ্ন। পরীর কাছে ক্ষমা চাইতে কে দিল এমন সারপ্রাইজ গিফট! তবে কি পরী আবারও নতুন কারোর প্রেমে মজেছেন? না কি নিজের স্টারডম ধরে রাখতে, এটি নতুন কোনো পাবলিসিটি স্টান্ট?

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD