Logo

পূজায় কষ্ট পান অপু বিশ্বাস, জানালেন স্মৃতির কথা

profile picture
বিনোদন প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:১৯
পূজায় কষ্ট পান অপু বিশ্বাস, জানালেন স্মৃতির কথা
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক যুগের বেশি সময়ে প্রায় ১০০টি ছবিতে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ভক্তরা তাকে স্নেহ করে ডাকেন ‘ঢালিউড কুইন’। বর্তমানে নতুন ছবিতে তাকে খুব একটা দেখা না গেলেও তিনি বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা আর ব্যবসায়িক কাজে ব্যস্ত সময় পার করছেন।

বিজ্ঞাপন

এদিকে চলছে শারদীয় দুর্গাপূজা। এই উৎসবের সময়ে ঢাকাতেই অবস্থান করছেন অপু। তবে বাইরে না গিয়ে ঘরে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের অনুভূতি প্রকাশ করে অপু বলেন, “পূজার দিনে কোথাও যেতে ইচ্ছে করে না। বাবা-মাকে ভীষণভাবে মনে পড়ে। তাদের অভাব কখনো পূরণ হবে না। প্রতিদিনই মা-বাবাকে মিস করি, কিন্তু পূজার সময়ে কষ্টটা আরও বেশি মনে হয়।”

শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, বগুড়াতেই তাঁর বেড়ে ওঠা। সেখানকার পূজা ছিল আনন্দঘন। পরিবার-আত্মীয়স্বজন মিলে উৎসবের আমেজে বাড়ি সরগরম হয়ে উঠত।

ভক্তদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, “আমার জন্য দোয়া করবেন। কিছু নতুন কাজের ব্যাপারে আলোচনা চলছে, ভালো কোনো খবর হলে অবশ্যই জানাব।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে ২০০৫ সালে বড় পর্দায় অভিষেক হয় অপুর। এরপর ‘কোটি টাকার কাবিন’ সিনেমা তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। শাকিব খানের সঙ্গে দীর্ঘদিনের সফল জুটি হিসেবে তিনি কাজ করেছেন প্রায় ৮০টি ছবিতে।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। তাঁর প্রযোজিত প্রথম ছবি ‘লাল শাড়ি’র জন্য সরকারি অনুদান পান ৬৫ লাখ টাকা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD