Logo

অভিনয় ছাড়তে চেয়েছিলেন যীশু, পাশে দাঁড়ান অমিতাভ

profile picture
বিনোদন ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২১
অভিনয় ছাড়তে চেয়েছিলেন যীশু, পাশে দাঁড়ান অমিতাভ
ছবি: সংগৃহীত

টেলিভিশন থেকে বড় পর্দায় যাত্রা করা যীশু সেনগুপ্তের পথ সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন, এক সময় হতাশা ও চাপের কারণে অভিনয় ছাড়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।

বিজ্ঞাপন

২০০৭ সালে ঋতুপর্ণ ঘোষের ছবি ‘দ্য লাস্ট লিয়ার’–এর শুটিং চলাকালীন এই ঘটনা ঘটেছিল। ছবিতে অমিতাভ ছিলেন একজন মানসিক অসুস্থ থিয়েটার অভিনেতার চরিত্রে, আর যীশু ছিলেন একজন জনপ্রিয় সাংবাদিক। একটি কঠিন দৃশ্যের রিহার্সালে যীশু ভুল করে অমিতাভের সংলাপও বলেছিলেন এবং তার বলার গতি ছিল তিন গুণ বেশি। সেই কারণে পরিচালক ঋতুপর্ণ ঘোষ তাঁকে কড়া টিপ্পণী দেন।

ঠিক তখনই পরিস্থিতি সামলান অমিতাভ। তিনি পরিচালককে থামিয়ে বলেন, “তুমি এই ছেলেটাকে বকছো কেন? ও কি অস্বীকার করতে পারে যে, আমি অমিতাভ বচ্চন?” এরপর অমিতাভ নিজে উদ্যোগ নিয়ে প্রায় ৩০ বার রিহার্সাল করেন এবং যীশুকে পুরো স্বস্তি দেন।

বিজ্ঞাপন

যীশু বলেন, অমিতাভের কথায় তিনি অনুপ্রাণিত হন। শাহেনশা বলেছিলেন, “যীশু, মন খারাপ কোরো না। আমাদের দুজনেরই নিজস্ব দর্শক আছে, কিন্তু এই ছবিটা আমার ধাঁচের নয়। যদি দর্শক ছবিটা দেখতে আসেন, আমি ভালো করি আর তুমি না পারো, দৃশ্যটাই ব্যর্থ হবে। তাই এটা আমার দায়িত্ব যে, তোমার পারফরম্যান্সও সেরা হোক।”

এই মুহূর্তটি যীশুর জন্য ছিল বড় শিক্ষা ও প্রেরণার, যা তাঁকে টেলিভিশন থেকে সিনেমার জগতে সফলভাবে এগিয়ে যেতে সাহায্য করেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD