Logo

খলনায়ক শাহজাদ আর নেই

profile picture
বিনোদন ডেস্ক
১ অক্টোবর, ২০২৫, ১৩:৩০
খলনায়ক শাহজাদ আর নেই
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন পাকিস্তানি সিনেমার বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক শাহজাদ ভোলা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবরে পাকিস্তানের চলচ্চিত্র অঙ্গনসহ ভক্তদের মাঝে নেমে এসেছে গভীর শোক। ক্যারিয়ারের শুরু থেকেই খলনায়কের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসা শাহজাদ ভোলা ছিলেন ললিউডের অন্যতম জনপ্রিয় ‘আইকনিক ভিলেন’।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরেই শাহজাদ ভোলা একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর মধ্যে ডায়াবেটিস জনিত সমস্যা ছিল প্রকট। পরিস্থিতি আরও খারাপ হতে থাকে গত দুই মাসে। ডায়াবেটিসের জেরে সৃষ্ট জটিলতার কারণে প্রায় দুই মাস আগে তার একটি পা কেটে বাদ দিতে হয়েছিল।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়, পা হারানোর পর তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। সর্বশেষ তিনি তীব্র ফুসফুসের সংক্রমণ এবং কিডনি ফেইলিউরে ভুগছিলেন। এই সম্মিলিত জটিলতাই তার জীবন প্রদীপ নিভিয়ে দিল।

শাহজাদ ভোলা অসংখ্য পাকিস্তানি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে, ভিলেন চরিত্রে সাবলীল অভিনয় তাকে দিয়েছিলো এক ভিন্ন মাত্রা।

অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পেছনেও ছিলেন সমান দক্ষ। পরিচালক হিসেবে তিনি ললিউডের উন্নয়ন ও বিকাশে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD