Logo

‘আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?’

profile picture
বিনোদন ডেস্ক
২০ নভেম্বর, ২০২৫, ১৩:৪৯
‘আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?’
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান নিয়মিতই আলোচনায় থাকেন অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে। ‘তাকদীর’ ওয়েব সিরিজে অভিনয়ের পর থেকেই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেন এই মেধাবী অভিনেত্রী। তবে এবার তিনি ভিন্ন এক কারণে আলোচনায়।

বিজ্ঞাপন

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিয়া জানান, আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?

পোস্টে সাদিয়া লিখেছেন, ‘আমার অনেক গুলো সুন্দর সুন্দর ছবি, ভিডিওস জমে গিয়েছে ফেব্রুয়ারি মাস থেকে। পোস্ট করবো করবো করে করাই হলো না! এখন আর ইচ্ছাও করছে না সেগুলো পোস্ট করতে।’

বিজ্ঞাপন

আমার বয়স বেশি না উল্লেখ করে তিনি বলেন, ‘একটা ছবি কিংবা ভিডিওর পেছনে কত এফোর্ট দিতে হয়! ছবি সিলেক্ট, এডিট, এরপর গান সিলেক্ট করা! এখন এগুলো অনেক প্রেসার লাগে। নাহ আমার বয়সও তো বেশি না, তবুও এমন কেন হয়? আচ্ছা, এমনটা কি আপনাদের সাথেও হয়?’

তার কথায়, ‘ওহ! পোস্টের সাথে আবার রিলেটেবল ক্যাপশন ও ভাবতে হয়। এটার কথা বলতে তো ভুলেই গিয়েছি।’

বিজ্ঞাপন

সেই পোস্টের কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘হ্যাঁ, আমার সাথেও ঘটে কোন গান রাখবো ভাবতে ভাবতে মুড চেঞ্জ হয়ে যায়।’ আরেকজনের কথায়, ‘পরিস্থিতি সব সময় এক থাকে না, মন খারাপে কোনো কিছুই ভালো লাগে না।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD