Logo

আমাকে ফাঁদে ফেলার চেষ্টা হয়েছিল: রুক্মিণী

profile picture
বিনোদন ডেস্ক
৩০ নভেম্বর, ২০২৫, ১৩:২৮
আমাকে ফাঁদে ফেলার চেষ্টা হয়েছিল: রুক্মিণী
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব এবং শুভশ্রী গাঙ্গুলীর পুরোনো সম্পর্ক আবারও আলোচনায় আসায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়। সামনে আসেন দেবের বর্তমান সঙ্গী অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তার অভিযোগ— দেব–শুভশ্রীকে ঘিরে তৈরি হওয়া আলোচনা ব্যবহার করে তাকে ইচ্ছাকৃতভাবে ‘ফাঁদে ফেলার’ চেষ্টা হয়েছে।

বিজ্ঞাপন

চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পায় দেব–শুভশ্রীর বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ধূমকেতু’। প্রায় এক দশক আগে শুটিং শেষ হলেও প্রযোজনা জটিলতায় আটকে থাকা ছবি মুক্তির পর পুরোনো জুটি নিয়ে দর্শকের আগ্রহ নতুন করে উত্থান ঘটায়।

কিন্তু ছবির প্রচারণা শুরুর আগেই তৈরি হয় বিতর্ক। ট্রেলার লঞ্চ থেকে পুরোনো জনপ্রিয় গানে পারফরম্যান্স— সবকিছুতেই দেব ও শুভশ্রীকে আবারও একসঙ্গে দেখা যায়। এমনকি তারা মন্দিরে একসঙ্গে পূজাও দেন। এরপরই নেটিজেনদের মধ্যে দেব–শুভশ্রীর পুরোনো সম্পর্ক নিয়ে জোর আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে কেউ কেউ দেব–শুভশ্রীকে পুনরায় এক হওয়ার পরামর্শ দেন। অপরদিকে আক্রমণের মুখে পড়েন দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী।

এই পরিস্থিতিতে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, এসব বিতর্ক তাকে মোটেও প্রভাবিত করেনি।

বিজ্ঞাপন

তার ভাষায়, ‘যা রটছে তার সবটাই মিথ্যে। সেই মিথ্যেকে গুরুত্ব দিয়ে মন খারাপ করার মানে হয় না। আমাকে একটা ট্র্যাপে ফেলার চেষ্টা হয় বারবার। আর আমি যদি নিজে গিয়ে ধরা দিই, তাহলে বোকা হবো আমি।’

তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে কোন মন্তব্যের প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, সেটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার নিজের হাতেই।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD