Logo

সম্পর্ক ভাঙনের গুঞ্জন উড়িয়ে আবার একসঙ্গে সৃজিত–মিথিলা

profile picture
বিনোদন প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৫, ১৭:১৭
সম্পর্ক ভাঙনের গুঞ্জন উড়িয়ে আবার একসঙ্গে সৃজিত–মিথিলা
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই দুই বাংলার আলোচিত দম্পতি রাফিয়াত রশিদ মিথিলা ও সৃজিত মুখার্জিকে ঘিরে বিচ্ছেদের গুঞ্জন চলছিল। লং ডিসটেন্স সম্পর্কের কারণে তাদের মাঝে নাকি দূরত্ব তৈরি হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং দুই বাংলার গণমাধ্যমে।

বিজ্ঞাপন

কিন্তু সাম্প্রতিক এক ছবিই সেই জল্পনায় নতুন মোড় এনে দিয়েছে।

সম্প্রতি মিথিলা তার ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য প্রকাশ করেন একটি জনপ্রিয় পডকাস্টে। সেখানে সৃজিতের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কারভাবে জানান—তিনি এ বিষয়ে নেতিবাচক কিছু বলবেন না। এমনকি পাসপোর্টে এখনো সৃজিতের নাম রয়েছে কি না, এমন প্রশ্নে মাথা নেড়ে ‘হ্যাঁ’ বলেন মিথিলা।

বিজ্ঞাপন

তবে গুঞ্জন থামেনি। কিন্তু হঠাৎ প্রকাশিত একটি ছবি পুরো আলোচনাকে পাল্টে দিল। দেখা গেছে—মিথিলা, তার মেয়ে আইরা এবং সৃজিত মুখার্জি দেশের বাইরে একসঙ্গে সময় কাটাচ্ছেন। শীতের আবহে তোলা ছবিতে তিনজনকেই বেশ আনন্দঘন ও স্বাভাবিক মেজাজে দেখা যায়।

মিথিলার কালো ওভার কোর্ট, সৃজিতের লাল জ্যাকেট এবং ছোট্ট আইরার নেভি-ব্লু শীত পোশাকে পরিবারটিকে বেশ প্রাণবন্ত মনে হয়েছে।

এর আগে মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’-তে মিথিলাকে সরাসরি প্রশ্ন করা হয়—‘সৃজিত কি এখনো আপনার স্বামী?’ সামান্য বিরতি নিয়ে তিনি উত্তর দেন, ‘হ্যাঁ।’

বিজ্ঞাপন

যারা তাদের সম্পর্ক নিয়ে নানা কথা বলছেন, তাদের উদ্দেশে মিথিলার জবাব ছিল—“এটা যারা বলছে, তারাই বলছে। আমি কিছু বলব না।”

২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত–মিথিলার বিয়ে হয়। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় স্থায়ী হন মিথিলা এবং তাকে সেখানে স্কুলেও ভর্তি করেন। তবে গত দুই বছর ধরে মেয়ে নিয়ে ঢাকায় থাকছেন তিনি, আর সেখান থেকেই উভয়ের দূরত্ব নিয়ে জন্ম নেয় আলোচনা।

বিজ্ঞাপন

সাম্প্রতিক ছবিটি দেখে অনুরাগীরা বলছেন— গুঞ্জন যাই থাকুক, পরিবার হিসেবে তারা এখনো একসঙ্গেই সময় কাটাচ্ছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD