সিয়াম-ইধিকাকে ঈদুল ফিতরে বড়পর্দায় দেখা যাবে

সদ্যই রায়হান রাফীর ‘আন্ধার’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। যেখানে সিয়ামের বিপরীতে অভিনয় করতে দেখাগেছে নাজিফা তুষিকে। এরই মধ্যে এই অভিনেতার নতুন আরও একটি সিনেমা ও তার নায়িকার খবর এলো।
বিজ্ঞাপন
‘আন্ধার’-এর কাজ শেষ হওয়ার পর সিয়াম এখন প্রস্তুতি নিচ্ছেন আরও একটি নতুন সিনেমার জন্য, নাম ‘রাক্ষস’। সিনেমাটিকে ঘিরে কয়েকদিন ধরেই বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছিল, বিশেষ করে নায়িকাদের নিয়ে। শুরুর দিকে প্রার্থনা ফারদিন দীঘি ও সাবিলা নূরের নাম আলোচনায় এসেছিল। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের এক ঘনিষ্ঠ সূত্র সদ্য সংবাদমাধ্যমে জানিয়েছে, সিয়ামের ‘রাক্ষস’-এর নায়িকা হচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল।
আরও পড়ুন: ফারিণ-ইমরানের নতুন গান ‘মন গলবে না’
ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। তার আগের সিনেমা ‘বরবাদ’-এর নায়িকা ছিলেন ইধিকা; যেখানে কাজ করেছিলেন মেগাস্টার শাকিব খানের বিপরীতে; এবার তিনি প্রথমবার সিয়ামের সঙ্গে জুটি বাঁধছেন।
বিজ্ঞাপন
সূত্রটি আরও জানিয়েছে, চলতি মাসেই ঢাকায় শুরু হবে ‘রাক্ষস’-এর শুটিং। দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে ছবির কিছু অংশের কাজ। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, আন্তর্জাতিক লোকেশন এবং আধুনিক অ্যাকশন ব্যবহার করে ছবির স্কেল পূর্বের কাজগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।
সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন








