Logo

সিনেমা ছেড়ে দ্বীনের পথে চলবেন জানিয়ে মৌ খানের পোস্ট, পরে ডিলিট!

profile picture
বিনোদন ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫১
সিনেমা ছেড়ে দ্বীনের পথে চলবেন জানিয়ে মৌ খানের পোস্ট, পরে ডিলিট!
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা মৌ খান সিনেমা জগৎ ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তিনি আর অভিনয়জগতে থাকতে চান না। তবে ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পোস্টটি নিজের টাইমলাইন থেকে মুছে ফেলেন তিনি। কেন পোস্টটি সরানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখা দেননি মৌ।

বিজ্ঞাপন

শুক্রবার (০৫ ডিসেম্বর) দেওয়া পোস্টে মৌ লেখেন, ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে তিনি চলচ্চিত্র ক্যারিয়ার শেষ করছেন। উল্লেখ করেন, ‘জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই’ পাশাপাশি রাসুল (সা.)-এর সুন্নাহ আঁকড়ে ধরে পথচলার ইচ্ছাও জানান এই অভিনেত্রী।

অসমাপ্ত কাজগুলো নিয়ে পোস্টে মৌ অনুরোধ জানান, পরিচালকরা যেন নিজ উদ্যোগে তা সম্পন্ন করে নেন। তার অংশটুকু তিনি শেষ করে দেবেন বলে উল্লেখ করেন। তবে ভবিষ্যতে অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও জানান মৌ।

বিজ্ঞাপন

আগামীতে ‘হালাল উপায়ে জীবিকা অর্জনের’ পরিকল্পনার কথাও প্রকাশ করেন তিনি। লেখেন, ‘ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন।’

সবার উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী দোয়া কামনা করে লেখেন, ‘আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। আল্লাহর পথে যেন দৃঢ় থাকতে পারি, এজন্য দোয়া করবেন।’

বিজ্ঞাপন

এরপর শনিবার (০৬ ডিসেম্বর) সকাল নাগাদ পোস্টটি আর পাওয়া যায়নি মৌ-এর টাইমলাইনে। তবে পোস্টটি ডিলিট করার কারণ জানা যায়নি।

উল্লেখ্য, অভিনেত্রী মৌ খানের ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাও করেন তিনি। তবে কোনোটিতেই সাড়া ফেলতে পারেননি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD