মেয়ের জন্য দোয়া চাইলেন ইমরান মাহমুদুল

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি বাবা হওয়ার সুখবর শেয়ার করার পর এবার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার কন্যাসন্তানের আকিকা সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
পোস্টে ইমরান লেখেন, গতকাল আমাদের জীবনের এক সুন্দর অধ্যায় পূর্ণ হলো। আমার মেয়ের আকিকা সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ।
মেয়ের পরিচয় করিয়ে দিয়ে তিনি আরও লেখেন, পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের রাজকন্যা মাহনূর মাহমুদুল ইনায়াকে। দোয়া রাখবেন সবাই।
বিজ্ঞাপন
ইমরানের এই পোস্টে ভক্ত-অনুরাগীরা কমেন্ট বক্সে শুভকামনা ও দোয়া জানিয়েছেন। একজন লিখেছেন, দোয়া ও শুভকামনা সব সময়ের জন্য।
আরেকজন লিখেছেন, “অনেক অনেক দোয়া রইলো মামনিটার জন্য। দোয়া করি আপনার মতোই একটা উজ্জ্বল নক্ষত্র হোক সোনামণিটা।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ইমরান মাহমুদুল ২০০৩ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন। এরপর ২০০৮ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন। একই বছর তিনি কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন-এর সঙ্গে ‘ভালোবাসার লাল গোলাপ’ সিনেমায় দ্বৈত গানে কণ্ঠ দেন।
২০১১ সালে সংগীতশিল্পী আরফিন রুমি-র তত্ত্বাবধানে তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোক’ প্রকাশিত হয়। এরপর থেকে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে সংগীতপ্রেমীদের হৃদয়ে নিজের জায়গা পাকাপোক্ত করে নেন এই শিল্পী।








