Logo

অমিতাভের কাছে যা জানতে চাইলেন কার্তিক

profile picture
বিনোদন ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৬
অমিতাভের কাছে যা জানতে চাইলেন কার্তিক
ছবি: সংগৃহীত

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের মুখোমুখি হয়ে মজার প্রশ্নে তাকে খানিকটা অপ্রস্তুত করে তুললেন হালের হার্টথ্রব কার্তিক আরিয়ান। তবে তা কোনো বিতর্কে নয়, বরং হাসি-ঠাট্টায় ভরা এক আনন্দময় আড্ডায়।

বিজ্ঞাপন

জনপ্রিয় রিয়েলিটি শো ‘কউন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর মঞ্চে সম্প্রতি অতিথি হিসেবে হাজির হয়েছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে।

সনি টিভি প্রকাশিত ওই পর্বের প্রমোতে দেখা যায়, জেন-জি তারকাদের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন অমিতাভ বচ্চন। কার্তিককে তিনি পরিচয় করিয়ে দেন ‘ওজি বয়’ হিসেবে, আর অনন্যাকে বলেন ‘আল্টিমেট ট্রেন্ড সেটার’। আড্ডার মাঝেই কার্তিক অমিতাভকে শেখান জনপ্রিয় ‘কোরিয়ান হার্ট’ সাইন বানানোর কৌশল।

বিজ্ঞাপন

তবে আসল মজা শুরু হয় কার্তিকের ‘র‍্যাপিড ফায়ার’ পর্বে। প্রথম প্রশ্নেই তিনি অমিতাভকে জিজ্ঞেস করেন, আপনি কি কখনো জয়া জির কাছ থেকে লুকিয়ে কিছু খেয়েছেন?

উত্তরে অমিতাভ সরাসরি কিছু না বললেও, তার দুষ্টু হাসি আর জিভ দিয়ে ঠোঁট চাটার ভঙ্গিতেই দর্শক বুঝে নেন—উত্তরটা বোধহয় ‘হ্যাঁ’!

এরপর কার্তিকের পরের প্রশ্ন, স্যার, জয়া বচ্চন কি আপনার ফোনের পাসওয়ার্ড জানেন?

বিজ্ঞাপন

হেসে অমিতাভের জবাব, আমি কি পাগল যে এসব বলে দেব!

বর্ষীয়ান অভিনেতার এমন রসিকতায় স্টুডিওজুড়ে হেসে লুটোপুটি খান দর্শক ও অতিথিরা।

বিজ্ঞাপন

এদিকে কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে বর্তমানে ব্যস্ত তাদের আসন্ন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’-র প্রচারণায়। রোমান্টিক-কমেডি ঘরানার এই ছবিটি আগামী ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সাম্প্রতিক সময়ে বক্স অফিসে কার্তিকের সাফল্যের ধারা এই ছবিতেও বজায় থাকে কি না, এখন সেটাই দেখার বিষয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD