Logo

তিনি শুধু নেতা নন, ইতিহাসের এক অধ্যায়: ববি

profile picture
বিনোদন প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৯:২০
তিনি শুধু নেতা নন, ইতিহাসের এক অধ্যায়: ববি
ছবি: সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের বিভেদ ভুলে শোক প্রকাশ করছেন বিনোদন জগতের তারকারাও। এবার এই ‘আপসহীন’ নেত্রীর বিদায়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তিনি বেগম জিয়াকে বাংলাদেশের ইতিহাসের একটি ‘অধ্যায়’ হিসেবে অভিহিত করেছেন।

বিজ্ঞাপন

নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে ববি লিখেছেন, ‘আমরা হারালাম বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক নেত্রী ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দেশপ্রেম, উঁচু মনোবল ও অগণিত মানুষের আশা-বিশ্বাসের প্রতীক ছিলেন তিনি।’

ইতিহাস ও শ্রদ্ধা খালেদা জিয়ার রাজনৈতিক উচ্চতা ও প্রভাব স্মরণ করে ববি আরও লেখেন, ‘তিনি শুধু একজন নেতা ছিলেন না—বাংলাদেশের ইতিহাসে একটি অধ্যায়ের নাম।’

বিজ্ঞাপন

দোয়া ও ভালোবাসা প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করে নায়িকা লেখেন, ‘আল্লাহ্‌ তাআলা তার আত্মাকে শান্তি দান করুন এবং পরিবারের সকল সদস্যকে এই কঠিন সময়ে সহ্য করার তৌফিক দিন। আপনি আমাদের হৃদয়ে চিরজীবী থাকবেন।’

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD