Logo

‘তোমাকে খুব মনে পড়ে’ অর্জুন কাপুরের আবেগঘন বার্তা

profile picture
বিনোদন ডেস্ক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৪
‘তোমাকে খুব মনে পড়ে’ অর্জুন কাপুরের আবেগঘন বার্তা
ছবি: সংগৃহীত

বলিউডের এক সময়ের পরিচিত ‘পাওয়ার কাপল’ অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। ২০২৪ সালে তাদের পথচলা আলাদা হলেও, মানসিক সংযোগ এখনো রয়ে গেছে—এর আভাস মিলল সম্প্রতি অর্জুনের সোশ্যাল মিডিয়া পোস্টে।

বিজ্ঞাপন

অর্জুন কাপুর তাঁর প্রয়াত মা মোনা শৌরীর জন্মবার্ষিকীতে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন, “তোমাকে খুব মনে পড়ে। আজকাল জীবন আমার সঙ্গে কিছুটা নিষ্ঠুর হয়ে উঠেছে।” মূলত অভিনয় ও ব্যক্তিগত জীবনের কারণে নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার হয়ে এই যন্ত্রণারই প্রতিফলন ঘটেছে পোস্টে।

এছাড়া তিনি লেখেন, “আমরা এই লড়াই একসঙ্গে লড়ব। তোমার সঙ্গে শিগগিরই আমার দেখা হবে এবং একসঙ্গে জন্মদিন উদ্‌যাপন করব।” এই বার্তায় ভক্তদের মধ্যে নরম অনুভূতি সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

অর্জুনের আবেগঘন পোস্টে অন্য তারকারাও প্রতিক্রিয়া দিয়েছেন। বিশেষ নজর কেড়েছে মালাইকা অরোরার প্রতিক্রিয়া। তিনি কোনো শব্দ ব্যবহার না করে কেবল একটি ‘লাল হৃদয়’ ইমোজি দিয়ে প্রাক্তন প্রেমিককে সমর্থন ও ভালোবাসা জানিয়েছেন। যদিও মালাইকার নাম বর্তমানে অন্য ব্যক্তির সঙ্গে যুক্ত, কঠিন সময়ে তিনি অর্জুনের পাশে থাকার কথা প্রমাণ করেছেন।

তবে শুধু মালাইকা নয়, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর খান, জ্যাকুলিন ফার্নান্ডেজ এবং সঞ্জয় কাপুরের মতো তারকারাও অর্জুনের পোস্টে সমবেদনা জানিয়েছেন।

ভক্তরা অর্জুনের মানসিক স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই দাবি করেছেন, অকারণে ট্রোলিং বন্ধ করা উচিত। কেউ কেউ সতর্ক করে বলেছেন, যদি অভিনেতা কোনো চরম সিদ্ধান্ত নেন, তবে তার জন্য সমালোচকরাই দায়ী হবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD