Logo

কচু মার্কায় ভোট দিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক!

profile picture
জনবাণী ডেস্ক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০৯
কচু মার্কায় ভোট দিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক!
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে ভোটের উৎসবের মধ্যে শোবিজ তারকারাও অংশ নিয়েছেন। ভোট দিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ফেসবুকে ভোট দেওয়ার ছবি পোস্ট করেন। ছবিতে মাস্ক পরে দেখা যায় তাকে। পোস্টে তিনি লিখেছেন, “ভোটটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। ভোটকেন্দ্রে সবাই পরিবার-পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে।’

কিন্তু ভোট দেওয়ার চেয়েও ভক্তদের নজর আটকে যায় চমকের মাস্কে! কমেন্ট বক্সে একজন লিখে ফেলেন, ‘মনে হয় কচু মার্কায়… মাস্কে লেখা!’ আরেকজন তো সরাসরি ঘোষণা দেন- ‘কচু মার্কা।’

বিজ্ঞাপন

ব্যস! শুরু হয়ে যায় কচু মার্কা নিয়ে মজার আলোচনা। চমক অবশ্য সেইসব মন্তব্যের কোনো জবাব দেননি। তবে তার একটিমাত্র ছবিই যে ‘কচু মার্কা’ আলোচনায় এনে দেবে- সেটা হয়তো তিনিও ভাবেননি!

রুকাইয়ার এই পোস্ট ভোটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD