Logo

ঢাকায় আসছেন শিল্পা শেঠি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
ঢাকায় আসছেন শিল্পা শেঠি
ছবি: সংগৃহীত

ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। এক ভিডিও বার্তার মাধ্যমে শিল্পা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে ঢাকার একটি পাঁচ তারকা হ...

বিজ্ঞাপন

ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। এক ভিডিও বার্তার মাধ্যমে শিল্পা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আগামী ২৮ জুলাই 'মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড' অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেই প্রধান অতিথি হয়ে হাজির হবেন শিল্পা শেঠি। অনুষ্ঠানে সেরাদের হাতে তুলে দেবেন অ্যাওয়ার্ড।

বিজ্ঞাপন

শিল্পা শেঠির ঢাকায় আসার বিষয়ে মিররের প্রধান শাহ জাহান ভূইয়া রাজু সমকালকে বলেন,  'মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠির আসার বিষয়টি নিশ্চিত। আমরা তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। ইতোমধ্যে শিল্পা ভিডিও বার্তা দিয়ে বিষয়টি কনফার্মও করেছেন। 

শিল্পী শেঠির ঢাকায় আসা এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন তিনি। সে সময় ‘প্যাসন ফর ফ্যাসন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নেয়ার জন্য ঢাকায় এসেছিলন এই বলিউড সুন্দরী।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD