Logo

একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা : জয়া আহসান

profile picture
বিনোদন প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫৫
একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা : জয়া আহসান
অভিনেত্রী জয়া আহসান। ছবি: সংগৃহীত

রক্তস্নাত ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাঙালি জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে ১৯৫২ সালের সেই অমর শহীদদের, যারা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন।

বিজ্ঞাপন

শোক, গৌরব আর অহংকারের এই দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

শহীদ দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি ভাষা আন্দোলনের চেতনা ও বাংলার প্রতি তার গভীর ভালোবাসার কথা তুলে ধরেন।

জয়া লেখেন, “২১শে ফেব্রুয়ারি এলেই ভোরের আলো যেন অন্যরকম লাগে। বাতাসে মিশে থাকে শোক আর গর্বের এক অদ্ভুত মিশ্র অনুভূতি। মনে হয়, মাটির গভীর থেকে কেউ যেন বলে উঠছে—ভাষাকে ভালোবাসো।”

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, ভাষা কেবল শব্দ বা উচ্চারণ নয়; ভাষা মানে মায়ের স্নেহ, শৈশবের প্রথম ছড়া, প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। ১৯৫২ সালের তরুণেরা এই ভাষার জন্য বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, গুলির মুখেও ভয়কে তুচ্ছ করেছিলেন। কারণ বাংলা তাদের কাছে ছিল শ্বাসের মতো—যা থামানো যায় না।

ভাষা শহীদদের স্মরণ করে তিনি লেখেন, সালাম, বরকত, রফিক, জব্বার—এই নামগুলো উচ্চারণ করলেই হৃদয়ে এক গভীর হাহাকার জেগে ওঠে। তারা শুধু শহীদ নন, প্রতিটি ‘মা’ শব্দের ভেতরে লুকিয়ে থাকা সাহসের প্রতীক।

বিজ্ঞাপন

পোস্টের একাংশে জয়া বলেন, আজ আমরা সহজেই বাংলায় কথা বলি, লিখি, মনের ভাব প্রকাশ করি। কিন্তু এই সহজতার পেছনে রয়েছে অগণিত রক্ত ও অশ্রুর ইতিহাস। তার ভাষায়, “একুশ মানে মাথা নত করে দাঁড়ানো, আবার ভেতর থেকে দৃঢ় হয়ে ওঠা। একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা।”

শেষে তিনি লিখেছেন, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি—তোমাদের ঋণ আমরা শোধ করতে পারব না, শুধু হৃদয়ে বহন করে যাব চিরকাল।”

বিজ্ঞাপন

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD