কেমন যাচ্ছে পরীমনির সংসার জীবন!

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের পর এখন দুই সন্তানকে ঘিরেই সাজিয়ে নিয়েছেন তার ছোট পরিবার। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সন্তানদের সঙ্গেই কাটছে তার অধিকাংশ সময়।
বিজ্ঞাপন
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের সংসার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সেখানে একজন সাংবাদিক জানতে চান—সংসার কেমন চলছে? প্রশ্ন শুনে হাসিমুখেই উত্তর দে
অভিনেত্রী জানান, তার দিন-রাত এখন সন্তানদের ঘিরেই। ব্যস্ততা, আনন্দ—সবকিছুর কেন্দ্রবিন্দু তারা। পরিবারের আরেক সদস্য তার পোষা প্রাণী, যে এখন সংসারেরই অংশ হয়ে উঠেছে। পাশাপাশি প্রিয় নানুভাইয়ের স্মৃতিও তাকে আবেগী করে তোলে। পরীমনি বলেন, “দুই বাচ্চা, বাসায় একটা পোষা প্রাণী আর নানুভাইয়ের স্মৃতি—এভাবেই চলছে আমার সংসার।”
বিজ্ঞাপন
কাজের ক্ষেত্রেও থেমে নেই তিনি। সম্প্রতি ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন। বছরের শুরুতে ‘গোলাপ’ নামে আরেকটি ছবির ঘোষণা এলেও এর শুটিং এখনও শুরু হয়নি। এছাড়া ২০২০ সালে আংশিক শুটিং শেষে স্থগিত থাকা ‘প্রীতিলতা’ ছবির কাজ আবার শুরু হতে পারে বলে জানা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে শুটিং শুরুর আগে এ বিষয়ে নিশ্চিত কিছু জানাতে চান না সংশ্লিষ্টরা।
অভিনয়ের পাশাপাশি ‘বডি’ নামে একটি অনলাইন উদ্যোগের মাধ্যমে গর্ভবতী মা ও নবজাতকদের জন্য লাইফস্টাইল পণ্য নিয়েও কাজ করছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
নতুন সিনেমা মুক্তি বা শুটিং শুরু না হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে আলোচনায় রয়েছেন পরীমনি। সন্তানদের প্রতি ভালোবাসা আর ভবিষ্যৎ কাজের পরিকল্পনা—সব মিলিয়ে নিজের মতো করেই জীবন গুছিয়ে এগিয়ে নিচ্ছেন তিনি।








