Logo

কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই: কৌশানী মুখার্জি

profile picture
বিনোদন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:২৫
কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই: কৌশানী মুখার্জি
ছবি: সংগৃহীত

অভিনেত্রী কৌশানী মুখার্জি বললেন, পর্দার আড়ালে তার পথ সবসময় সরল ছিল না। দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে সাফল্যের সঙ্গে সঙ্গে তিনি অস্বীকার এবং অবহেলার মুখোমুখি হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের ব্যক্তিগত জীবন, প্রেম এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ বাস্তবতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন।

বিজ্ঞাপন

কৌশানী জানান, এক সময় তার ক্যারিয়ার তলানিতে পৌঁছেছিল। সেই কঠিন সময়ে মা-কেও হারান তিনি। তিনি স্মৃতিচারণ করে বলেন, “আমি জীবনে সবরকম খারাপ সময় দেখেছি। এমনও দিন এসেছে যখন ভিড়ের মধ্যে সবাই শুধু বনির সঙ্গে সেলফি তুলতে চেয়েছে, আর আমাকে কেউ লক্ষ্যও করেনি। তখন নিজের পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে।”

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি বলেন, বনির সঙ্গে তার সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়েছে, যেখানে আগের ব্যর্থ সম্পর্কের অভিজ্ঞতা কাজে এসেছে। কৌশানী বলেন, “ইন্ডাস্ট্রির চাকচিক্য এবং আমার আগের সম্পর্কের অম্যাচুরিটির কারণে তা টেকেনি। বনির সঙ্গে আমি কাজ এবং ব্যক্তিগত সম্পর্ক আলাদা রেখেছি।”

বিজ্ঞাপন

কৌশানী আরও জানিয়েছেন, কাজের জন্য কাউকে এগিয়ে আসতে বলা তার কাছে স্বাভাবিক। তিনি বলেন, “মাঝে মাঝে আমি বনিকে বলতাম তুমি এত ভালো কাজ করছ, আমাকে কোথাও রেকমেন্ড করো না কেন? সত্যি বলতে, কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই। আমি কারো কাছে কাজের জন্যই প্রস্তাব দিচ্ছি, অন্য কোনো কারণে নয়।”

ইন্ডাস্ট্রিতে সুযোগ এবং কাস্টিং কাউচ বিষয়ে তার মন্তব্যও সাহসী। তিনি বলেন, “গ্ল্যামার জগত সবসময়ই মানুষের জন্য সফট টার্গেট। আমাদের প্রফেশনে যা ঘটে, তার বেশিরভাগই দুজনের সম্মতিতে। কেউ যদি ‘গিভ অ্যান্ড টেক’ নীতিতে সাড়া না দেয়, জোর করা হয় না।”

বিজ্ঞাপন

তিনি যোগ করেন, “আমরা অনেক সময় অবহেলিত বোধ করি। কখনো মনে হয়েছে, স্ক্রিপ্ট আমি আরও ভালো করতে পারতাম, কিন্তু নকশাভিত্তিক সার্কেলের বাইরে কাউকে কাস্ট করা হয় না। নিজের মাটি শক্ত করতে সবাই প্রযোজনা সংস্থা খুলছে। যদি কেউ নিজের কাছের মানুষ বা প্রেমিকাকে সুযোগ দেয়, সেটার বিষয়ে বলার থাকে না।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD