রোজা রেখেও কাজ করি: বুবলী

শোবিজ অঙ্গনের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিগত জীবন ও বিভিন্ন মন্তব্যের কারণে নেটিজেনদের আলোচনায় থাকেন। তবে এবার ধর্ম ও সামাজিক নৈতিকতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে নতুন করে আলোচনায় এলেন এই তারকা।
বিজ্ঞাপন
সম্প্রতি এক পডকাস্টে বুবলী বলেন, ধর্মীয় জায়গা থেকে আমি বলি ভাইয়া, অনেকে হয়তো বলবে—উনি তো চলচ্চিত্রের নায়িকা, উনি কেন ধর্ম নিয়ে কথা বলবে? কেন বলবো না? একজন মুসলিম হিসেবে আমিও তো নামাজ পড়ি, রোজা রাখি। রোজা রেখেও আমরা কাজ করি। সেটা আমার আর আমার আল্লাহর সঙ্গে আমার কানেকশন। আমি তো কখনোই বলিনি যে আমি ১০০% হাফেজ।
সোশ্যাল মিডিয়ায় যারা নীতিবাচক মন্তব্য করেন, তাদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন এই অভিনেত্রী। তিনি বলেন, আপনারা তো নায়িকা না যারা লিখছেন, বা আপনারা তো নিজেদের খুব ভাবছেন যে আপনারা অনেক বড় ইসলামিক মাইন্ডেড। তো আপনারা কেন গীবত করছেন? আপনারা কেন সিনেমা দেখছেন? আপনারা কেন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছেন? এটাও তো ভালো না।
বিজ্ঞাপন
গীবত বা পরনিন্দাকে ইসলামে অত্যন্ত গর্হিত কাজ হিসেবে উল্লেখ করে বুবলী বলেন, একটা মানুষকে গীবত করা আসলে কী? আমরা যারা চলচ্চিত্রের নায়িকা আছি, আমাদের অভিনয় নিয়ে কথা তোলা হয়, কিন্তু সুদ খাওয়া, ঘুষ খাওয়া বা ব্যভিচার করার চেয়েও গীবত করা আরও বেশি খারাপ। এটা ইসলামে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান।
তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যকে সাহসী ও যৌক্তিক বলছেন, আবার কেউ সমালোচনাও করছেন।
বিজ্ঞাপন








