Logo

মনিরা মিঠুর ছেলেকে মারধর, যা জানালেন অভিনেত্রী

profile picture
বিনোদন প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৫০
মনিরা মিঠুর ছেলেকে মারধর, যা জানালেন অভিনেত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশের এলাকায় হামলার শিকার হয়েছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মনিরা মিঠু জানান, দ্রুতগতির একটি প্রাইভেটকার পেছন থেকে তাদের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর গাড়ি থেকে নামলে প্রাইভেটকারের মালিক ও চালক উপন্যাসের ওপর হামলা চালান। অভিযোগ অনুযায়ী, তারা তাকে রাস্তায় ফেলে মারধর করে ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিনেত্রী হামলাকারীদের গাড়ির নম্বর প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, পুরো ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে আরেকটি পোস্টে তিনি ছেলের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, উপন্যাসের শরীরজুড়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান চোখে গুরুতর আঘাত লেগেছে। তিনি দাবি করেন, হামলার সময় একজন তার সন্তানের হাঁটুর ওপর দাঁড়িয়ে গলা চেপে ধরেছিল, আরেকজন লাথি ও ঘুষি মারছিল।

ঘটনার পর থেকে সহশিল্পী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা পাশে থাকার জন্য যোগাযোগ করেছেন বলে জানান মনিরা মিঠু। এই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন তিনি ও তার পরিবার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD