Logo

হাসপাতালে ভর্তি থাকার পর বাসায় ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:১৫
হাসপাতালে ভর্তি থাকার পর বাসায় ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি রাজধানীর একটি হাসপাতালে ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর বাসায় ফিরে এসেছেন। রোববার অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর তিনি ৭২ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। শারীরিক অবস্থার উন্নতির কারণে গত বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে বাসায় থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।

বিজ্ঞাপন

চিকিৎসার সফলতা সম্পর্কে নির্মাতা সকাল আহমেদ জানান, “অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তানিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে।”

এর আগে ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর জানান তানিয়া। হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি শেয়ার করে তিনি জানান, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে এবং সকলের দোয়া চান। পোস্টের পর থেকেই সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তার সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তার সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তাই সুস্থ না হওয়া পর্যন্ত নতুন শুটিং বা কাজের বিষয়ে কোনো যোগাযোগ না করার অনুরোধ করা হয়েছে।

চিকিৎসা-পরবর্তী সময়টি তানিয়া ধীরে এবং সতর্কতার সঙ্গে পার করছেন। সবকিছু অনুকূলে থাকলে পর্যাপ্ত বিশ্রামের পর তিনি আবার নিয়মিত কাজ শুরু করবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD