Logo

জাইমা রহমানের সংস্কৃতি ও মানবিকতা দেখে মুগ্ধ তানজিন তিশা

profile picture
বিনোদন প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৫
জাইমা রহমানের সংস্কৃতি ও মানবিকতা দেখে মুগ্ধ তানজিন তিশা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে তার সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসা করেছেন অভিনেত্রী তানজিন তিশা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে তিনি জাইমা রহমানের ব্যক্তিত্বের প্রশংসা করেন।

বিজ্ঞাপন

তিশা জাইমাকে “মাটির মানুষ” হিসেবে আখ্যায়িত করে বলেন, বিদেশে বেড়ে উঠলেও জাইমা আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে অত্যন্ত সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে ধারণ করেন।

তিনি আরও উল্লেখ করেন, যে কেউ যেখানে বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে দৃঢ়ভাবে ধারণ করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

বিজ্ঞাপন

জাইমা রহমান বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজায় রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। তার এই মানবিক কার্যক্রম এবং সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধাশীল মনোভাবই তিশাকে মুগ্ধ করেছে।

অভিনেত্রী তিশার এই প্রশংসা জাইমা রহমানের চরিত্র ও সামাজিক দায়বদ্ধতা তুলে ধরে, যা দেশের নতুন প্রজন্মকে সংস্কৃতি, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার মূল্য বোঝার ক্ষেত্রে অনুপ্রাণিত করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD