Logo

বিয়ের আগেই হানিমুনে অভিনেত্রী কৃতি স্যানন

profile picture
বিনোদন ডেস্ক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪১
বিয়ের আগেই হানিমুনে অভিনেত্রী কৃতি স্যানন
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন এবং ব্যবসায়ী কবীর বাহিয়ার সম্পর্কের গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। সম্প্রতি লন্ডনের রাস্তায় এই জুটিকে একসঙ্গে হাতে হাত ধরে হাঁটতে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, কৃতির পরনে ছিল বাদামি হাইনেক টি-শার্ট, ব্লু ডেনিম ও পিচ রঙের জ্যাকেট, আর কবীর পরেছিলেন নেভি ব্লু জিনস ও জ্যাকেট। নেটিজেনদের একাংশ কৃতির হেয়ারস্টাইল দেখে মনে করছেন, ভিডিওটি তুলনামূলক সাম্প্রতিক।

কবীর বাহিয়া লন্ডনের একজন পরিচিত ব্যবসায়ী। বলিউড মহলে গুঞ্জন, খুব শিগগিরই কৃতি তার সঙ্গে বিয়ে করবেন। অনেকেই এই লন্ডন সফরকে তাদের ‘আগাম হানিমুন’ হিসেবে আখ্যায়িত করছেন। তবে এখনও কৃতি বা কবীর উভয়ই তাদের সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

বিজ্ঞাপন

কৃতি ও কবীরের প্রেমের গুঞ্জন প্রথম জোরালো হয়, যখন গ্রিসে কৃতির জন্মদিনের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। পরে কৃতির বোন নূপুর স্যাননের বিয়েতে উভয়কে একসঙ্গে দেখা যায়। রাজস্থানের উদয়পুরে আয়োজিত পারিবারিক অনুষ্ঠানে কবীরের উপস্থিতি এই সম্পর্ককে আরও স্পষ্ট করেছে।

বর্তমানে কৃতি লন্ডনে অবস্থান করছেন। বারবার জনসমক্ষে একসঙ্গে ধরা পড়ায় ভক্তদের মধ্যে তাদের পরিণয় নিয়ে উত্তেজনা আরও বেড়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD