Logo

মা হিসেবে ক্যাটরিনা সত্যিই একজন সুপারহিরো: ভিকি

profile picture
বিনোদন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৪২
মা হিসেবে ক্যাটরিনা সত্যিই একজন সুপারহিরো: ভিকি
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ গত বছরের নভেম্বরে প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। সন্তান হওয়ার পর এই যুগলের জীবন নতুন রঙে ভরপুর। সম্প্রতি ভিকি কৌশল একটি অনুষ্ঠানে পিতৃত্ব ও পরিবারকে কেন্দ্র করে নিজের অনুভূতি শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

ভিকি বলেন, “ছেলের বয়স মাত্র তিন মাস। এই সময়ে একজন বাবার দায়িত্ব সীমিত হলেও, আমি সবসময় চেষ্ট করি ক্যাটরিনা ও বিহানের পাশে চিয়ারলিডার হয়ে থাকার। মা হিসেবে ক্যাটরিনা সত্যিই একজন সুপারহিরো।”

জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাটে এখন ‘বেবি কৌশল’ ঘিরেই আবর্তিত হচ্ছে ভিকি-ক্যাটরিনার জীবন। ভিকি আরও জানান, সন্তান হওয়ার আগে অনেকেই তাদের ছেলে সন্তানের নাম জানতে আগ্রহী ছিলেন। তারাও সেই কৌতূহল মেটিয়েছেন—ছেলের নাম রাখা হয়েছে ‘বিহান’।

বিজ্ঞাপন

ছেলের বড় হওয়ার অপেক্ষায় থাকা এই অভিনেতা বলেন, ‘আমি অপেক্ষা করছি কবে বিহান আরেকটু বড় হবে। তখন ক্যাটরিনার পাশাপাশি ওর দেখভালের দায়িত্ব আমিও পুরোপুরি নিতে পারব।’

বলিপাড়ার অন্যান্য নায়িকারা যখন মাতৃত্বকালীন ফটোশুট বা বেবিমুনে ব্যস্ত থাকেন, সেখানে ক্যাটরিনা ছিলেন অনেকটা আড়ালে। এ প্রসঙ্গে ভিকি জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যাটরিনা একজন প্রকৃত যোদ্ধার মতো লড়েছেন। তার এই লড়াকু রূপ এবং বর্তমান মা হিসেবে দায়িত্ব পালন দেখে ভিকি নিজেকে গর্বিত মনে করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD