Logo

১৯ বছর পর ভারতে মঞ্চ মাতাবেন পপ তারকা শাকিরা

profile picture
বিনোদন ডেস্ক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫০
১৯ বছর পর ভারতে মঞ্চ মাতাবেন পপ তারকা শাকিরা
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৯ বছরের বিরতি শেষে আবারও ভারতে কনসার্ট করতে যাচ্ছেন বিশ্বখ্যাত ল্যাটিন পপ তারকা শাকিরা। আগামী এপ্রিল মাসে তিনি মুম্বাই ও দিল্লিতে দুটি পৃথক অনুষ্ঠানে পারফর্ম করবেন। ২০০৭ সালের পর এটিই ভারতের মাটিতে তার প্রথম স্টেজ শো হবে।

বিজ্ঞাপন

আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্টের ভেন্যু হিসেবে মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স ময়দান এবং দিল্লির জাওহরলাল নেহরু স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে। টিকিট বুকিং শুরু হবে আগামী ১ মার্চ থেকে। তবে টিকিটের মূল্য সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

শাকিরা ২০০৫ সালে ‘হিপস ডোন্ট লাই’ গান দিয়ে আন্তর্জাতিক সংগীতে নিজের অবস্থান শক্ত করেছেন। ২০০৭ সালে ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের অংশ হিসেবে প্রথমবার ভারতের মুম্বাইতে পারফর্ম করেছিলেন।

বিজ্ঞাপন

গত কয়েক বছরে এড শিরান, দুয়া লিপা, এনরিকে ইগলেসিয়াস এবং ম্যারুন ফাইভের মতো বিশ্বখ্যাত শিল্পীরা ভারতে পারফর্ম করেছেন। তারকা শিল্পীদের উপস্থিতির পাশাপাশি শাকিরার দীর্ঘদিনের জনপ্রিয়তার কারণে তার ফেরার খবর ভক্তদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD