Logo

মদসহ আটক মেহজাবীন, অভিনেত্রী বললেন, ‌‘মানহানির চেষ্টা’

profile picture
বিনোদন ডেস্ক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২১
মদসহ আটক মেহজাবীন, অভিনেত্রী বললেন, ‌‘মানহানির চেষ্টা’
ছবি: সংগৃহীত

গেল আগস্টে বিদেশ থেকে ফেরার সময় লাগেজে ১৪ বোতল মদসহ আটক হওয়ার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। রবিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ সংক্রান্ত খবরকে প্রায় অস্বীকার করে দাবি করেছেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করে মানহানির চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

বিভিন্ন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার সময় বিমানবন্দরে তার লাগেজে ১৪ বোতল মদ পাওয়া যায়। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। তবে রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ্যে না এনে তাদের ছেড়ে দেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

তবে এ ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করে মেহজাবীন বলেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।

প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। তার ভাষায়, সাম্প্রতিক সময়ে এআই (Artificial Intelligence) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে আমার মতো অনেক শিল্পীই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। যা একেবারেই কাম্য নয়।

বিজ্ঞাপন

নারীদের ওপর সাইবার হামলার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে। এর পেছনে কে বা কারা আছে, তা আমার জানা নেই।

সবশেষে নিজের পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার করে মেহজাবীন বলেন, আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD