Logo

কোথায় বসছে বিজয়-রাশমিকার বিয়ের আসর

profile picture
বিনোদন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:২২
কোথায় বসছে বিজয়-রাশমিকার বিয়ের আসর
ছবি: সংগৃহীত

রাজস্থানের উদয়পুর এখন তারকাখচিত এক আয়োজনের কেন্দ্রবিন্দু। শহরজুড়ে রয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, এবং মহারাণা প্রতাপ বিমানবন্দর–এ ব্যস্ততা তুঙ্গে। এরই মধ্যে হায়দরাবাদ থেকে উদয়পুরে পৌঁছে গেছেন দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা ও রামমিকা মান্দানা।

বিজ্ঞাপন

প্রথমে জল্পনা-কল্পনা ছিল, ঐতিহ্যবাহী উদয়পুর সিটি প্যালেসে হতে পারে আয়োজন। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূল শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অরাবলী পাহাড়ের গায়ে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট ‘মেমেন্টোস বাই আইটিসি হোটেলস একলিংজি’ এ বসছে বিয়ের আসর। শহরের কোলাহল এড়িয়ে ব্যক্তিগত পরিসর বজায় রাখতেই এই সিদ্ধান্ত।

২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত পুরো রিসোর্ট ভাড়া নেওয়া হয়েছে, যেখানে প্রায় ১০০টি ভিলা রয়েছে। অতিথি তালিকায় রয়েছে মাত্র ৫০ জন, শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধু। প্রতি রাতের ভাড়া রিসোর্টটির ৩৭ হাজার থেকে ৫৭ হাজার টাকার মধ্যে, যা বিয়ের বিলাসবহুলতার প্রমাণ দেয়।

বিজ্ঞাপন

রবিবার নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে এনে চমক দেন বিজয় ও রাশমিকা। নিজেদের সম্পর্কের জন্য ‘বিরোশ’ নামটিও বেছে নিয়েছেন তারা। তবে কবে ও ঠিক কোন সময়ে বিয়ে- সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এ জুটি।

শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে ক্যামেরা সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে। ব্যক্তিগত মুহূর্তকে আড়ালেই রাখতে চান দুই তারকা। তবে আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাদের প্রীতিভোজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সমাজমাধ্যমে একটি আমন্ত্রণপত্রও ছড়িয়ে পড়েছে, যদিও তার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

বিজ্ঞাপন

সব মিলিয়ে, উদয়পুরের পাহাড়ঘেরা রিসোর্টে কড়া নিরাপত্তা ও গোপন প্রস্তুতির মাঝেই শুরু হতে যাচ্ছে বিজয়-রাশমিকার নতুন জীবন, এবং অনুরাগীদের নজর এখন পুরো আয়োজনের দিকে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD