পঁচিশেই বিদায় নিলেন কনটেন্ট ক্রিয়েটর মারিয়া

গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের ছবি প্রকাশ করে ভক্তদের নজর কাড়ার দুই দিন পরে জীবন শেষ হলো ব্রাজিলিয়ান কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা রদ্রিগেস দা সিলভা-এর। মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। শারীরিক অসুস্থতায় তার মৃত্যু হয়েছে বলে দাবি, তবে অসুস্থতাটা কিসের, তা রাখা হয়েছে গোপন।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয় মারিয়াকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। শারীরিক অসুস্থতার প্রকৃতি এখনও গোপন রাখা হয়েছে।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঘনিষ্ঠ বন্ধু লুয়ানা লিলিয়ান ও লিভিয়া। লুয়ানা সামাজিক মাধ্যমে তাকে ‘মনোমুগ্ধকর মানুষ’ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন। লিভিয়া জানান, মৃত্যুর মাত্র এক দিন আগেও তারা একসঙ্গে স্টুডিওতে কাজ করেছেন, নানা ভবিষ্যত পরিকল্পনাও করেছেন। ফলে এই অকাল মৃত্যু সবার কাছেই এক বড় ধাক্কা হয়ে এসেছে।
বিজ্ঞাপন
মারিয়া রিতা মূলত ফ্যাশন ও বিউটি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সুপরিচিত ছিলেন। ইন্টারনেটে তার কয়েক লাখ অনুসারী রয়েছে। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিক প্রতিবেদনে এটিকে ‘মেডিকেল ইমার্জেন্সি’ বা শারীরিক জরুরি অবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: কোথায় বসছে বিজয়-রাশমিকার বিয়ের আসর
মৃত্যুর মাত্র দুই দিন আগে গত বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেষবারের মতো সক্রিয় ছিলেন মারিয়া। সেখানে এক জোড়া নতুন সানগ্লাস পরে পোজ দেওয়া কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি। কে জানত, সেটিই হবে তার জীবনের শেষ পোস্ট। ২৫ বছর বয়সী এই তরুণীর আকস্মিক বিদায়ে তাঁ লাখো ভক্ত ও অনুসারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন








