Logo

‘স্পাইডার-ম্যান’ ট্রেলার প্রকাশের চার দিনেই গড়ল বিশ্বরেকর্ড

profile picture
বিনোদন ডেস্ক
২৬ মার্চ, ২০২৬, ১৫:০৭
‘স্পাইডার-ম্যান’ ট্রেলার প্রকাশের চার দিনেই গড়ল বিশ্বরেকর্ড
ছবি: সংগৃহীত

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) অপেক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর ট্রেলার মুক্তির মাত্র চার দিনের মধ্যেই ইতিহাস সৃষ্টি করেছে। ওয়েভমেট্রিক্সের তথ্য অনুযায়ী, ১৭ মার্চ প্রকাশিত ট্রেলারটি মাত্র চার দিনেই ১০০ কোটি (১ বিলিয়ন) ভিউ অতিক্রম করেছে, যা এটিকে নতুন বিশ্বরেকর্ডের মালিক করেছে।

বিজ্ঞাপন

এমসিইউ-এর এই রেকর্ড আগের সর্বোচ্চ ভিউ রেকর্ডও ভেঙে দিয়েছে। এর আগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ভিউ পেয়েছিল ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, যা ৩৬ কোটি ৫০ লাখ ভিউতে সীমাবদ্ধ ছিল।

এছাড়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর প্রথমদিনের ভিউ ছিল ৩৫ কোটি ৫৫ লাখ। তবে ‘ব্র্যান্ড নিউ ডে’ ট্রেলার মাত্র ২৪ ঘণ্টায় ৭১ কোটি ৮৬ লাখ ভিউ অর্জন করে সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।

বিজ্ঞাপন

ট্রেলারে দেখানো হয়েছে, আগের কিস্তির গল্পের ধারাবাহিকতায় পিটার পার্কার এমন এক পৃথিবীতে বাস করছেন যেখানে কেউ তাকে চেনে না। জাদুকরী মন্ত্রের প্রভাবে তার পরিচিতি এবং প্রিয়জনদের সমর্থন হারিয়েছে। স্পাইডার-ম্যান হিসেবে সে প্রতিকূলতার মোকাবিলা করলেও এবার পাশে নেই সেই মানসিক সান্ত্বনা।

ট্রেলারে পিটার ও এমজে (জেনডায়া) এর রসায়ন ফুটে উঠেছে। নতুন মোড় হিসেবে দেখা গেছে, এমজে পিটারের প্রতি এগিয়ে এলেও পিটারকে মনে করতে পারছেন না। পিটার নিজে এমজেকে নিরাপদ রাখার জন্য দূরত্ব বজায় রাখছে। ট্রেলারে পুরোপুরি একাকী লড়াই, স্পাইডার-ম্যানের চরিত্রের পরিবর্তন এবং নতুন দুঃসাহসিক মুহূর্তের ইঙ্গিত পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সিনেমা মুক্তি পাবে আগামী ৩১ জুলাই, যা এমসিইউ ভক্তদের জন্য প্রতীক্ষিত একটি সিনেমা হয়ে দাঁড়িয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD