Logo

‘রাশমিকার বিধ্বংসী রূপ দেখার জন্য পস্তুত হোন’

profile picture
বিনোদন ডেস্ক
৬ এপ্রিল, ২০২৬, ১৩:৫৮
‘রাশমিকার বিধ্বংসী রূপ দেখার জন্য পস্তুত হোন’
ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার জন্মদিন ঘিরে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন তার নতুন সিনেমার নির্মাতারা। রবিবার প্রকাশ করা হয়েছে তার আসন্ন ছবি‘মাইসা’র প্রথম পোস্টার, যেখানে রাশমিকাকে এক বিধ্বংসী লুকে দেখা গেছে।

বিজ্ঞাপন

সাদাকালো ওই পোস্টারে রাশমিকাকে দেখা গেছে এক কঠোর, ক্ষতবিক্ষত চরিত্রে। তার মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট, চোখেমুখে ফুটে উঠেছে প্রতিশোধস্পৃহা ও তীব্রতার ছাপ। পুরো লুকটিই ইঙ্গিত দিচ্ছে—এই সিনেমায় তাকে আগের চেয়ে অনেক বেশি অ্যাকশনধর্মী ও চ্যালেঞ্জিং ভূমিকায় দেখা যাবে।

পোস্টারটি শেয়ার করে নির্মাতা রবীন্দ্র পুল্লে লিখেছেন, ‘তিনি মায়া দিয়ে শাসন করেছেন, লাবণ্য দিয়ে জয় করেছেন; এবার আসছেন রণচণ্ডী মূর্তিতে। রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে বিধ্বংসী পারফরম্যান্স দেখার জন্য তৈরি হোন।’

বিজ্ঞাপন

আনফর্মুলা ফিল্মসের প্রযোজনায় এবং রবীন্দ্র পুল্লের পরিচালনায় ‘মাইসা’ সিনেমাটি মূলত একটি উপজাতীয় পটভূমিতে নির্মিত অ্যাকশন ঘরানার গল্প। ২০২৬ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন রাশমিকা। গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে দীর্ঘদিনের প্রেমিক ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

বিজ্ঞাপন

বিয়ের পর ৪ মার্চ হায়দেরাবাদে চলচ্চিত্র জগতের বন্ধুদের জন্য আয়োজন করা হয় জমকালো সংবর্ধনার। শুধু তাই নয়, নিজেদের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে ভারতজুড়ে মিষ্টি বিতরণ এবং বিভিন্ন মন্দিরে অন্নদানের ব্যবস্থাও করেছিলেন এই তারকা দম্পতি।

সব মিলিয়ে, নতুন সিনেমার ঝলক ও ব্যক্তিগত জীবনের নতুন সূচনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাশমিকা মান্দানা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD