Logo

টলিপাড়ায় অনির্দিষ্ট কালের জন্য সব ধরনের শুটিং বন্ধ

profile picture
বিনোদন ডেস্ক
৬ এপ্রিল, ২০২৬, ১৫:৩০
টলিপাড়ায় অনির্দিষ্ট কালের জন্য সব ধরনের শুটিং বন্ধ
ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে এবং শিল্পীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের শিল্পী সংগঠনগুলো। মঙ্গলবার সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় সিনেমা এবং টেলিভিশন ধারাবাহিকের সমস্ত শুটিং বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় কলকাতার টেকনিশিয়ানস স্টুডিয়োয় টলিউডের তারকাদের জরুরি বৈঠকের পর এই ঘোষণা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, রূপাঞ্জনা মিত্র ও বিদীপ্তা চক্রবর্তীসহ একাধিক জ্যেষ্ঠ শিল্পী।

শনিবার বিকেলে রাজপথে নেমে ক্ষোভ প্রকাশ করেছেন টলিপাড়ার একঝাঁক তারকা। সবার মুখে একটাই প্রশ্ন কেন এবং কীভাবে অকালে চলে যেতে হলো রাহুলকে? এই ঘটনায় শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, বিচার পেতে মরিয়া রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার শনিবার মধ্যরাতেই কলকাতা থেকে উড়িষ্যার তালসারি থানায় গিয়ে আরেকটি পৃথক এফআইআর দায়ের করেছেন।

বৈঠক শেষে আর্টিস্ট ফোরামের পক্ষে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, আমরা শুরু থেকেই রাহুলের পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। এই লড়াই আসলে আমাদের জীবন রক্ষার লড়াই। শুটিংয়ে বেরিয়ে আমরা যে নিরাপদে বাড়ি ফিরতে পারব, সেই নিশ্চয়তা নেই। রাহুলের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। তাই বাধ্য হয়েই মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিতে হয়েছে।

বিজ্ঞাপন

শিল্পী ও টেকনিশিয়ানদের এই ধর্মঘটে সংহতি জানিয়েছে প্রায় চার হাজার সদস্যের আর্টিস্ট ফোরাম এবং সাত হাজার টেকনিশিয়ান সদস্যের ফেডারেশন। বড় পর্দার শুটিংয়ের পাশাপাশি ছোট পর্দার সব কাজও অনির্দিষ্টকালের জন্য থমকে যাচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD