‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না’

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে তিনি চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করছেন। এরই মধ্যে বলিউডের ‘রোহিঙ্গা-পিপল ফ্রম নো হোয়্যার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসাও পেয়েছেন তিনি।
বিজ্ঞাপন

এবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের ‘রকস্টার’ সিনেমাতেও দেখা যাবে এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত জীবন ও ভালোবাসা প্রসঙ্গে কথা বলেন মিথিলা।
আরও পড়ুন: ওমর সানীকে ‘বটগাছ’ বললেন মৌসুমী
প্রথম প্রেম নিয়ে আলোচনায় আসা প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, এ বিষয়ে তিনি কোনো ধরনের চর্চা বা ভাইরাল আলোচনায় যেতে চান না।
বিজ্ঞাপন
মিথিলা বলেন, ভালোবাসা নিয়ে প্রশ্ন করলে কী উত্তর দেবেন তা নিয়ে দ্বিধায় থাকেন তিনি। নিজের জীবনের প্রথম প্রেম নিয়ে এখন কোনো মন্তব্য করতে চান না বলেও জানান এই অভিনেত্রী।
তিনি আরও বলেন, “প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না।”

ভালোবাসা প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, এই বয়সে অনেকেরই হয়তো ‘প্রথম প্রেম’ নামে নির্দিষ্ট কোনো অনুভূতি থাকে না, তার ক্ষেত্রেও বিষয়টি এমনই। তবে ভালোবাসা একেবারেই নেই—এমন কথাও তিনি বলতে চান না।
বিজ্ঞাপন
বর্তমানে ক্যারিয়ার ও নতুন কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিথিলা। ব্যক্তিগত জীবনের চেয়ে পেশাগত কাজকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
তার ভাষায়, “এই মুহূর্তে আমার সব ভালোবাসা কাজের প্রতি। এটা আমার জন্য বড় সুযোগ, এখানে আমি নিজের সেরা দিতে চাই। তাই এখন ভালোবাসা নিয়ে ভাবার সময় নেই। তবে ভালোবাসা নেই—এমনটাও বলা যাবে না।”
বিজ্ঞাপন









